নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আমারদেশ২৪ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন। এ সময় অধিদফতরের পরিচালকরাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে এ দিন দুপুরে সকল বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়। 
এক বার্তায় অধিদফতরের মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পূর্বের ন্যায় সকলকে নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদফতর, সিভিল ডিফেন্স পরিদফতর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর।

 

আরও পড়ুন