নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

কামরাঙ্গীর চরে গণপিটুনিতে নিহত ২, আহত ৩।

আমারদেশ ২৪ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার ২০২৫
রাজধানীর কামরাঙ্গীর চরে গণপিটুনিতে ২ যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। আহতরা হলেন, সোহাগ (২৮), রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেতা মনির হোসেন (৩৫)।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মনির হোসেন জানান, তারা সিলেটি বাজার বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তার তিনটি রিকশা রয়েছে। সে নিজেও রিকশা চালায়। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাদাবাজরা চা দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করে তারা। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীর চর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন তারা। এতে তারা দুজন আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, এর জের ধরে আজকে কয়েকজন মামলার বাদিসহ দুজনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তিনজনকে গণধোলাই দেয়। মাসুদ নামে ১ জন ঘটনাস্থলে মারা যায়। এবং সোহাগ ও নাদিম নামে ২জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নাদিম সেখানে মারা যায়। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন