নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তুলে আবাসিক হোটেলে ভাঙচুর।

নিজস্ব প্রতিবেদক:

রবিবার ১৩ এপ্রিল ২০২৫

গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিল শেষে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে কয়েকটি আবাসিক হোটেলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে শনিবার রাতে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের কর্মসূচি শেষে কিছু অংশগ্রহণকারী কোনাবাড়ির বিভিন্ন আবাসিক হোটেলে প্রবেশ করেন। তারা এসব হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর চালায়। একপর্যায়ে হোটেলের আসবাবপত্র রাস্তায় এনে তারা আগুন ধরিয়ে দেয়। এতে হোটেলগুলোর জানালা ও বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন