নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

রাজধানীতে বর্ষবরণ উপলক্ষে ঢাবি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

আমারদেশ২৪ ডেস্ক:
সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সোয়াট, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন।বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে শাহবাগ, টিএসসি, কলা ভবন, চারুকলা অনুষদ এবং এর আশপাশের এলাকাগুলো।

এদিকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হবে।

সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলবে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত প্রবেশপথ থাকবে-তারা কেবল নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।

 

আরও পড়ুন