নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

২০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে নভোএয়ার।

আমারদেশ ডেস্ক:
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
বন্ধ হয়ে যাচ্ছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার। আগামী ২০ এপ্রিল থেকে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নভোএয়ারের সেলস ডিপার্টমেন্টের হেড মেসবাউল হক। আজ  মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাহবুব কবির মিলন এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।
তিনি লিখেন, ১। পেপল বাংলাদেশে আসার সম্ভাবনা নেই। কারণ ইন্ডিয়ান বাধা। পেপলের রিজিওনাল অফিস ইন্ডিয়ায়। তাদের হর্তাকর্তা সবাই ভারতীয়। এই অঞ্চল তারাই নিয়ন্ত্রণ করে থাকে। আমেরিকার প্রধান অফিস এতে হস্তক্ষেপ করে না।  একমাত্র প্রধান উপদেষ্টা যদি ইন্ডিয়াকে বাইপাস করে সরাসরি পেপল, আমেরিকায় নিজে কথা বলেন। তাহলে আশা আছে। 
২। ডমেস্টিক এয়ারলাইনস নোভো এয়ার ১৯/০৪/২৫ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তাদের মালিকদের সিদ্ধান্ত। তারা আর এ ব্যবসা করবে না। সব প্লেন বিক্রি করে দিচ্ছে। আকাশ পরিবহনে অবশ্যই এটা একটা খারাপ খবর। কম্পিটিটিভ বিনিয়োগ বা ব্যবসার যুগে একটা ভাল এবং চালু ব্যবসা বন্ধ হয়ে যাবে, তা মেনে নেয়া খুব কঠিন।
এখন বেসরকারি এয়ারলাইনস থাকল শুধু ইউএস বাংলা। এয়ার এস্ট্রা ইউএস বাংলার। মনোপলি ব্যবসা দাঁড়িয়ে যাবে এখন। জনগণের বিকল্প পছন্দের রাস্তা সীমিত হয়ে গেল। অবশ্যই এটা একটা খারাপ খবর।
এ বিষয়ে জানতে চাইলে নব এয়ার এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি শেখর ওকে বলেন, এখনো এ বিষয়ে তোর কথা জানিনা। কোন সিদ্ধান্ত হলে আপনাকে জানানো হবে।
তবে আন্তরিন সূত্রে জানা গেছে, নভোএয়ার তাদের সব উড়োজাহাজ বিক্রি করে দেয়া সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা তাদের ভরে অত্যাধুনিক উড়োজাহাজ এয়ার বা যোগ করার কথা জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা এয়ার বাস ক্রয় করতে পারেনি। অপরদিকে বিদ্যমান উড়োজাহাজগুলো ও বিক্রি করতে পারেনি। এছাড়া ১৯ এপ্রিল থেকে তারা টিকেট বিক্রি বন্ধ রেখেছে। ফলে ১৯ তারিখ থেকে তাদের ফ্লাইট আর চলছে না এটা প্রায় নিশ্চিত।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সিদ্ধান্ত পরিবর্তন না হলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।মেজবাউল হক  বলেন,  ১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি করা হয়েছে। ২০ এপ্রিল থেকে আপাতত নভোএয়ারের ফ্লাইট চালানো হবে না। আগামী মাসের ১ম সপ্তাহ থেকে প্লাইট চলবে। এখন পর্যন্ত ম্যানেজমেন্টের এটাই সিদ্ধান্ত।

আরও পড়ুন