নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বেশী দামে গ্যাস বিক্রি করার দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা। হুজুরকে মারধর মাদ্রাসা ভাংচুরে রুমিকে ২৮ দিনের মধ্যে আত্নসমপর্ণের নির্দেশ হাইকোর্ট। গ্যাস থাকবে না ৪ দিন গুজব বলেছেন: পেট্রোবাংলা। ৭ কর্মকর্তার কর্মস্থলে পরিবর্তন আনা হয়েছে। এসআরবি নতুন অতিরিক্ত মহাপরিচালক হলেন : ফারুক আহামদ। রাশিয়া বোমা হামলায় ২৬ জন নিহত। হাটহাজারী গুরুত্বপূর্ণ স্থানসমূহের তীব্র যানজট নিরসন করতে মতবিনিময়। হিন্দি ধারাবাহিক সিরিয়ালের সোনারিকা যৌন হয়রানির শিকার। সালমান খাঁন ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে আবারও গুঞ্জন। তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দীপ- দিশা মুখোমুখি জিজ্ঞাসাবাদ করছেন : নৌপুলিশ।

পহেলা বৈশাখে রাজধানীতে দিনভর যত আয়োজন।

আমারদেশ২৪ ডেস্ক:
মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে রাজধানীও মেতে ওঠেছে বাহারি আয়োজনে। আজ রাজধানীতে যেসব আয়োজন রয়েছে তা হলো-

ঢাকা বিশ্ববিদ্যালয়

‘নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চব্বিশের চেতনায়, সমকাল, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে নববর্ষ উদ্‌যাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ষবরণ উপলক্ষে সকাল ৯টায় চারুকলা প্রাঙ্গণ থেকে বের হবে ‘আনন্দ শোভাযাত্রা’।

এবারের বর্ষবরণ শোভাযাত্রায় থাকবে সাতটি বিশাল মোটিফ- ফ্যাসিবাদের বিকৃত মুখাকৃতি, কাঠের নির্মিত বাঘ, ইলিশ মাছ, ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তরমুজের ফালি, শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী পালকি এবং মীর মুগ্ধের স্মৃতিকে স্মরণ করে পানির বোতল।

এই মূল মোটিফের বাইরে শোভাযাত্রায় থাকছে আরও শিল্প-অবকাঠামো: সুলতানি আমলের ১০টি মুখোশ (মাঝারি আকারের), ২০টি রঙিন চরকি, আটটি তালপাতার সেপাই, ৫টি তুহিন পাখি, চারটি পাখা, ২০টি লোকজ ঘোড়া এবং ১০০ ফুট দীর্ঘ লোকজ চিত্রে সাজানো ক্যানভাস।

ছোট মোটিফগুলোর মধ্যে থাকছে-

৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০০টি বাঘের মাথা, ১০টি পলো, ছয়টি মাছ ধরার চাঁই, ২০টি মাথাল, পাঁচটি লাঙল ও ৫টি মাছের ডোলা।চারুকলা অনুষদের সামনের সীমানা প্রাচীর ইতোমধ্যেই সেজেছে—হলুদ রঙের জমিনে রাজশাহীর শখের হাঁড়ির মোটিফে আঁকা ফুল, পাখি, লতা আর পাতার জীবন্ত শিল্পে।

আরও পড়ুন