নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

কমলাপুর মোড়ে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত।

আমারদেশ২৪ ডেস্ক:
 মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
রাজধানীর কমলাপুর মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় রশনি পাল(৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
এর আগে সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর মোড়ে রাস্তা পারাপারে সময় বিআরটিসি বাসের ধাক্কায় আহত হন ওই ছাত্রী। পরে ওই স্কুল ছাত্রী সঙ্গে থাকা দাদী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপতালে নিহত রশনির দাদি রেখা বিশ্বাস জানান, রশনি মতিঝিল সরকারি মডেল স্কুলে ১ম শ্রেনীতে পড়তো। তাদের বাসা মুগদার মান্ডা এলাকায়।
তিনি বলেন, কমলাপুর মোড়ে আমার হাত ধরে রাস্তা পার হচ্ছিল রশনি। এ সময় একটি বিআরটিসি বাস সজোরে ধাক্কায় দেয় রশনিকে। রাস্তায় পরে গুরুতর আহত হলে আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসি এবং পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার পাটগাঁও গ্রামে। বাবার নাম পলাশ পাল। বর্তমান মুগদা মান্ডা এলাকায় ভাড়া থাকে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কমলাপুর থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটি জব্দ করেছে মতিঝিল থানা পুলিশ।

আরও পড়ুন