নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

বিসিক চামড়া শিল্পনগরীতে প্রবেশ করেছে প্রায় ৪ লাখ চামড়া।

 

আমারদেশ২৪ নিউজ।
মঙ্গলবার, ১০ জুন, ২০২৫,

কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের প্রক্রিয়ায় এ বছর এখন পর্যন্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে মোট ৩ লাখ ৮৬ হাজার ২৯৬টি চামড়া প্রবেশ করেছে। মঙ্গলবার  বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত শিল্পনগরীতে মোট ১ হাজার ৬৫৭টি ট্রাকে এসব চামড়া আনা হয়েছে। প্রবেশকৃত চামড়ার মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৪১৮টি, এবং ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে ২০ হাজার ৯২৮টি।
প্রসঙ্গত, এ বছর কোরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং এতিমদের হক আদায়ের উদ্দেশ্যে সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় বিনামূল্যে ৩০ হাজার মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়। এই উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে ২ থেকে ৩ মাস পর্যন্ত চামড়া সংরক্ষণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন