নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সার্ভার জটিলতায় বন্ধ থাকার একদিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য শুরু।

 

আমারদেশ২৪ নিউজ।
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
ভারতীয় কাস্টমসের সার্ভার জটিলতায় বন্ধ থাকার একদিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বাণিজ্য শুরু হয়েছে। এর আগে সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী একটি ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। তিনি বলেন, রোববার ভারতের সার্ভার জটিলতার কারনে কোন পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি তবে আজ (সোমবার) প্রায় ৫৬টির মত পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের কথা রয়েছে। এর আগে, ঈদের টানা ১০ দিনের ছুটি শেষে গত রোববার হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হলেও সার্ভার জটিলতায় আমদানি হয়নি ভারতীয় কোন পণ্য।

আরও পড়ুন