নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন।

ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: বড়বোন নিহত, নিখোঁজ ছোটবোন।

 নিজস্ব প্রতিবেদক।
 শনিবার, ১২ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নদে নৌকাডুবিতে নিলা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার নয় বছর বয়সী ছোটবোন নিহা আক্তার। আহত হয়েছেন বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০) গতকাল শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নিলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী। তার নিখোঁজ ছোট বোন নিহা আক্তার (৯) চতুর্থ শ্রেণীর ছাত্রী। হতাহতদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে।

এ দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নিখোঁজ নিহাকে উদ্ধার করতে পারেনি তারা।

পুলিশ জানায়, বিকেলে ভাঙারি ব্যবসায়ী আব্দুর রহমান স্বপরিবারে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি বেড়াতে যান। সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও ৯ বছরের নিহা আক্তারকে খুঁজে পায়নি।

তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিলাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ব্রহ্মপুত্র নদের পাশে দক্ষিণ চরটেকি এলাকাটি সম্প্রতি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিদিন বহু লোক ঘুরতে যায়। তবে সেখানে নৌযানগুলো খুবই ছোট। আর নিরাপত্তামুলক ব্যবস্থা নেই বললেই চলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন নৌ দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সন্ধ্যার পরও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত তা চলবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন