নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুদকের বিরুদ্ধে যে ৩টি অভিযোগ এনেছে : জুলাই নেতা। হাসান মাহমুদ টুকুর নিজ বাসার গ্যাস লাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না। উত্তর কোরিয়ার প্রধান পারমাণবিক কমপ্লেক্স ইয়ংবিয়নের অংশ। ১০ হাজার কর্মী নেওয়ার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তিনি আপিলের সুযোগ পাবেন কি না, তা প্রচলিত আইন ও সংশ্লিষ্ট। নারীর ক্ষমতায়ন ছাড়া একটি সভ্য সমাজ পূর্ণতা পেতে পারে না: রিজভী। গ্যাস সংকট মোকাবিলায় সরকার বড় ধরনের পরিকল্পনা নিয়েছে।

হজ প্যাকেজে বাড়িভাড়া ও সার্ভিস চার্জের খরচ কিছুটা কম রেটে করতে সক্ষম হয়েছি।

নিউজ ডেস্ক।

রবিবার ১৩ জুলাই ২০২৫

চলতি বছরের হজ ব্যবস্থাপনায় ঘরভাড়া ও সার্ভিস চার্জ বাবদ উদ্বৃত্ত অর্থ ৪ হাজার ৯৭৮ জন সরকারি ব্যবস্থাপনার হাজিকে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার (১৩ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আমরা এ বছর হজ প্যাকেজে বাড়িভাড়া ও সার্ভিস চার্জের খরচ কিছুটা কম রেটে করতে সক্ষম হয়েছ। ফলে প্যাকেজের উদ্বৃত্ত অর্থ প্রত্যেক হাজিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের মধ্যে পূর্ণ ও শর্ট প্যাকেজের ভিত্তিতে বিভিন্ন হাউজের হাজিদের আলাদা অঙ্কে টাকা ফেরত যাবে। হজ প্যাকেজ-১ এর অধীনে ৪, ৫ ও ৬ নম্বর হাউজের হাজিরা ৫ হাজার ৩১৫ টাকা থেকে সর্বোচ্চ ২৩ হাজার ২৭ টাকা পর্যন্ত ফেরত পাবেন। প্যাকেজ-২ এর অধীনে ১, ২ ও ৩ নম্বর হাউজের হাজিরা সর্বনিম্ন ১৯ হাজার ১৯২ টাকা থেকে সর্বোচ্চ ৫৩ হাজার ৬৪২ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

তিনি আরও জানান, ‘৪ হাজার ৯৭৮ জন সরকারি হাজিকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে। এই অর্থ যথাসম্ভব দ্রুত হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।’

এ বছর হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হয় এবং ১০ জুলাই শেষ হয়। এবার ৮৭ হাজার ১৪৫ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন