নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৬০ শতাংশ বৃদ্ধির ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক।

মঙ্গলবার ২২ জুলাই ২০২৫

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের অন্যতম প্রধান সহায়ক খাত বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি)। এ ডিপোতে বর্তমানের চেয়েও কনটেইনার হ্যান্ডলিং চার্জ ৬০ শতাংশ বৃদ্ধির ঘোষণ দিয়েছে বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বাংলাশে ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা); যা আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এতে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নতুন সংকট দেখা দিবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বিকডা সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে আইসিডিগুলো আমদানি-রপ্তানি বাণিজ্যের কনটেইনার হ্যান্ডলিং করে আসছে। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, ব্যাংক সুদের হার বৃদ্ধি, যন্ত্রপাতির ক্রয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধিসহ ক্রমবর্ধমান ব্যয় বেড়ে যাওয়ায় পূর্বের হারে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই আগামী ১ সেপ্টেম্বর থেকে রপ্তানি পণ্যবোঝাই কনটেনারের ক্ষেত্রে স্টাফিংয়ে ৬০ শতাংশ এবং গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৩০ শতাংশ দর বৃদ্ধি করে ১ সেপ্টেম্বর থেকে নতুন হারে চার্জ আদায় করা হবে। এ নতুন হার অনুযায়ী ২০ ফুট কনটেইনারের ক্ষেত্রে প্যাকেজ চার্জ নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯০০ টাকা, ৪০ ফুট কনটেইনারের জন্য ১৩ হাজার ২০০ টাকা এবং ৪০-৪৫ ফুট কনটেইনারের জন্য ১৪ হাজার ৯০০ টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে। খালি কনটেইনারের হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চার্জ বাড়ানোর কথা রয়েছে। এতে গ্রাউন্ড রেন্ট ২০ ফুট কনটেইনারের জন্য ১৫০ টাকা, ৪০ ফুট কনটেইনারের জন্য ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবহন চার্জ নির্ধারণ করা হয়েছে ২০ ফুট কনটেইনারের জন্য আড়াই হাজার টাকা, ৪০ ফুট ও ৪৫ ফুটে ৫ হাজার টাকা, সর্বপ্রকার কনটেইনারের ডকুমেন্টেশন ফি সাড়ে চারশ টাকা। লিফটুঅন/লিফটুঅফ সাড়ে ৭০০ টাকা। এছাড়া ভিজিএম চার্জ, শ্রমিক খরচ, প্লাগ-ইন ফি, জিওএইচ চার্জ, কার্গো ও অন্যান্য সেবার ক্ষেত্রেও চার্জ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছে বিকডা।

বর্তমানে প্যাকেজ চার্জ (স্টাফিং থেকে বন্দরে প্রেরণ পর্যন্ত) ২০ ফুট কনটেইনারের জন্য ছয় হাজার ১৮৭ টাকা, ৪০ ফুট এবং ৪৫ ফুট কনটেইনারের জন্য আট হাজার ২৫০ টাকা, গ্রাউন্ড ভাড়া (প্রতিদিন) ২০ ফুট কনটেইনারের জন্য ১১৫ টাকা ৪০ ও ৪৫ ফুট কনটেইনারের ক্ষেত্রে ২৩০ টাকা আদায় করা হয়।

নতুন চার্জ কাঠামো ঘোষণার পর থেকে দেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোয় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষত তৈরি পোশাকশিল্প যারা ট্রাম্পের শুল্ক আরোপের ধাক্কা সামলে প্রতিযোগিতামূলক দামে পণ্য রপ্তানি করে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছে, তারে জন্য এটি বড় সংকট সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের গার্মেন্টস সেক্টরের বিশ্ববাজারে অবস্থান ধরে রাখার যে নিরন্তর চেষ্টা, বিকডার এই মূল্য বৃদ্ধি তাতে বড় ধরনের ধাক্কা দেবে বলে একাধিক গার্মেন্টস মালিক মন্তব্য করেছেন।

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক চৌধুরী বলেন, বাড়তি খরচ সরাসরি পণ্যের ব্যয়ে প্রভাব ফেলবে। ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। বিশেষ করে যেখানে ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়ার মতো শে কম খরচে রপ্তানি সুবিধা দিচ্ছে, সেখানে অতিরিক্ত চার্জ বাংলাদেশের রপ্তানিকে ঝুঁকিতে ফেলবে। এমনতি আমারে জন্য আমেরিকায় শুক্ত প্রতিযোগী দেশের তুলনায় বেশি।

 

আরও পড়ুন