নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত হোসেন। ফল জালিয়াতি করায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মকর্তাকে আটক করেছে: সিআইডি। ভারতে মেটার কার্যলয় ভাংচুর। উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল লঘুচাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নৈরাজ্য ঠেকানোর দাবিতে শোডাউনে ২ বিএনপি নেতার মৃত্যু। আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে : প্রধানমন্ত্রী। জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আইজিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকার মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছে। মার্কিন দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা ডেনিয়েল ব্লিকমোরের নেতৃত্বে সেই প্রতিনিধিদলে ছয় সদস্য ছিলেন।

আজ পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে আইজিপি ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্স ন্যাশনাল ক্রাইম, মানব পাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে আইজিপি প্রত্যাশা করেন। প্রতিনিধিদলটিও সহযোগিতা করবে বলে জানায়।

মার্কিন প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, ল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস প্রোগ্রামের ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন