নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত হোসেন। ফল জালিয়াতি করায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মকর্তাকে আটক করেছে: সিআইডি। ভারতে মেটার কার্যলয় ভাংচুর। উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল লঘুচাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নৈরাজ্য ঠেকানোর দাবিতে শোডাউনে ২ বিএনপি নেতার মৃত্যু। আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে : প্রধানমন্ত্রী। জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ২ দলেই ফিরেছেন পেসার লুঙ্গি এনগিদি। ওয়ানডে দলে ফিরেছেন আরেক পেসার আনরিখ নরকিয়াও।

২০২৩ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর প্রথমবার ওয়ানডে দলে জায়গা পেয়েছেন নরকিয়া। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন কেশভ মহারাজ।

১ থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের এই সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১০ থেকে ১৩ ডিসেম্বর। এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্বে থাকবেন বিজর্ন ফর্টুইন। ওয়ানডে দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও রয়েছেন। দলে জায়গা পেয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস ও করবিন বশের মতো ক্রিকেটাররা।

ওয়ানডে দল : কেশভ মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফর্টুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।

টি-টোয়েন্টি দল : বিজর্ন ফর্টুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েৎজি, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, কুয়েনা মাফাকা, নকবানি মোকোয়েনা, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।

amardesh24.com

 

আরও পড়ুন