নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত হোসেন। ফল জালিয়াতি করায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মকর্তাকে আটক করেছে: সিআইডি। ভারতে মেটার কার্যলয় ভাংচুর। উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল লঘুচাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নৈরাজ্য ঠেকানোর দাবিতে শোডাউনে ২ বিএনপি নেতার মৃত্যু। আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে : প্রধানমন্ত্রী। জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

আশুলিয়ায় আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিভিন্ন কারখানায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অন্তত ৫০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে শিল্পাঞ্চলজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার সকাল থেকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় একের পর এক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। হঠাৎ ছুটির সিদ্ধান্তে কর্মস্থলে এসে বিপাকে পড়েন শ্রমিকরা। অনেকেই কারখানার সামনে ছুটির নোটিশ দেখে ফিরে যান। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি দেখা গেলেও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুরুত্বপূর্ণ সড়ক, কারখানার প্রবেশপথ ও আশপাশের এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে বারবার কারখানা বন্ধ ও উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এতে উৎপাদন ঘাটতি এবং পোশাক রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

amardesh24.com

 

আরও পড়ুন