নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত হোসেন। ফল জালিয়াতি করায় চট্রগ্রাম শিক্ষা বোর্ডের ৩ কর্মকর্তাকে আটক করেছে: সিআইডি। ভারতে মেটার কার্যলয় ভাংচুর। উড়িষ্যা উপকূল অতিক্রম করা ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল লঘুচাপে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নৈরাজ্য ঠেকানোর দাবিতে শোডাউনে ২ বিএনপি নেতার মৃত্যু। আশুলিয়ায় আবারও পোশাক শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে : প্রধানমন্ত্রী। জীবনের ৬২তম বছরে পা রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে।

স্পোর্টস ডেস্ক।

পাকিস্তানের অধিনায়ক ছিলেন তিনি। ১৩ মাসের ব্যবধানে এবার কেন্দ্রীয় চুক্তিই হারিয়ে বসেছেন দলটির অভিজ্ঞ উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। সেখানে শুধু তিনিই নন, দল থেকে বাদ পড়েছেন আরও বড় বড় দুই তারকা।

বাদ পড়াদের এই তালিকায় আছে আরেক সাবেক অধিনায়ক শান মাসুদের নাম। গত জুলাই মাসে তিনি অধিনায়কত্ব হারিয়েছিলেন। ৪ মাসের ব্যবধানে এবার তিনি কেন্দ্রীয় চুক্তিও হারালেন। এদিকে ওপেনার সাইম আয়ুবও এই দুর্ভাগাদের তালিকায় নাম লিখিয়েছেন। এছাড়াও হাসান আলী, আব্দুল্লাহ শফিক, মো, হারিস, মো’ নওয়াজ, নোমান আলী, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদিরাও চুক্তিতে জায়গা পাননি। শনিবার সকালে পিসিবি ৩৮ খেলোয়াড়ের নাম উল্লেখ করে একটি তালিকা প্রকাশ করে। এবারের এই তালিকায় গোটা বেতন কাঠামোই ঢেলে সাজিয়েছে বোর্ড।

আগের ক্যাটাগরিভিত্তিক কাঠামোর বদলে এসেছে ফরম্যাটভিত্তিক চুক্তি। এখানে আছে ৫টি ক্যাটাগরি, এ (শুধু টেস্ট), এবি (টেস্ট ও ওয়ানডে), বিসি (ওয়ানডে ও টি-টোয়েন্টি), সি (শুধু টি-টোয়েন্টি), ও ডি (উদীয়মান)। নতুন এই চুক্তির মেয়াদ অবশ্য দীর্ঘ নয়, ১ নভেম্বর ২০২৬ থেকে শুরু করে এই চুক্তি থাকবে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

amardesh24.com

 

আরও পড়ুন