নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‌‘রইদ’। প্রধান মন্ত্রীর হাত থেকে দাদীর মরণোত্তর পুরুস্কার নিচ্ছে : নাতনি জাইমা। পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা। কাল বৈশাখী চার জেলায় বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা সড়ক দুঘটনায় মা শিশু সন্তান নিহত। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু। বনানী বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড। সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।

সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

জাতীয় সংসদে চট্রগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছে।তিনি বলেন, এই সেতুটি চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা এবং এর সঙ্গে দেশের স্বাধীনতার ইতিহাস জড়িয়ে আছে।

গতকাল বুধবার বিকেলের অধিবেশনে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম-৯ আসনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এটি দেশের অর্থনীতি, শিক্ষা ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্ণফুলী নদী ঘিরে গড়ে ওঠা এই এলাকা দেশের অর্থনীতির ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন তিনি।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি কালুরঘাট সেতু।
বহু বছর ধরে এই সেতুর কথা বলা হলেও এর বাস্তবায়ন হয়নি। স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক স্থান খালুরঘাট বেতার কেন্দ্রের স্মৃতিকে ধরে রাখতে সেতুটির নামকরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নামে করার প্রস্তাব দেন।

তিনি আরও বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের আস্থা অর্জন করেছেন এবং তাঁর ঘোষিত কর্মসূচির ওপর জনগণ আস্থা রেখেছে।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেতৃত্বে দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন ও মানুষের অধিকার নিশ্চিত হবে।

এ সময় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়া এর রাজনৈতিক অবদানও স্মরণ করেন। পাশাপাশি স্বাধীনতার ঘোষণার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।

চট্টগ্রাম-৯ আসনের রাজনৈতিক গুরুত্ব উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, এই আসন থেকে যে দল নির্বাচিত হয়, সাধারণত সেই দলই সরকার গঠন করে—এমন একটি প্রচলিত ধারণা রয়েছে। সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন অনেক সময় ঘটে না। তাই জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদে দেওয়া এই বক্তব্যে চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, ঐতিহাসিক গুরুত্ব এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরেন আবু সুফিয়ান।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন