নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‌‘রইদ’। প্রধান মন্ত্রীর হাত থেকে দাদীর মরণোত্তর পুরুস্কার নিচ্ছে : নাতনি জাইমা। পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা। কাল বৈশাখী চার জেলায় বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা সড়ক দুঘটনায় মা শিশু সন্তান নিহত। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু। বনানী বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড। সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।

কুমিল্লা সড়ক দুঘটনায় মা শিশু সন্তান নিহত।

নিজস্ব প্রতিবেদক।

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।এর আগে বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন বাংগরা এলাকার গাজীরহাট গ্রামের রওশন আরা (৩২) ও তার ছেলে ইয়ামিন (৬)।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় থাকা যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। তারা কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মুরাদনগরের বাংগরা যাচ্ছিলেন। পথে বারেরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ইয়ামিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন