নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‌‘রইদ’। প্রধান মন্ত্রীর হাত থেকে দাদীর মরণোত্তর পুরুস্কার নিচ্ছে : নাতনি জাইমা। পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা। কাল বৈশাখী চার জেলায় বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর। কুমিল্লা সড়ক দুঘটনায় মা শিশু সন্তান নিহত। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু। বনানী বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড। সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

সংঘাতের অবসানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরুকরেছে। দীর্ঘ স্থবিরতার পর গত মঙ্গলবার ও বুধবার (১৪ ও ১৫ এপ্রিল) দুই দিনে মোট ৩২টি আন্তর্জাতিক ফ্লাইট সফলভাবে ওঠানামা করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্য থেকে ১৭টি আগত (এরাইভাল) ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে এবং ১৫টি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট ছেড়ে যায়। বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসালাম এয়ারএয়ার আরাবিয়া এবং ইউএস-বাংলা এয়ারলাইনস-এর দুবাই, শারজাহ ও আবুধাবি রুটে যাত্রী চলাচল আবারও প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে।

 

তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলমান থাকায় কারিগরি ও শিডিউলজনিত কারণে গত দুই দিনে ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ৩টি, এয়ার আরাবিয়া-এর ২টি এবং সালাম এয়ার-এর ২টি ফ্লাইট রয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিমানবন্দরে বড় ধরনের শিডিউল বিপর্যয় দেখা দেয়। তবে যুদ্ধবিরতির পর পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে।

তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে বুধবার পর্যন্ত এ সংঘাতের প্রভাবে মোট ৩১৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে সব এয়ারলাইনসের ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে, ফলে প্রবাসী যাত্রীদের ভোগান্তি কমবে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন