নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড। সুফিয়ান কালুরঘাট সেতুর দ্রুত নির্মাণ ও এর নামকরণ নিয়ে দাবি তুলেছেন। মুরাদপুর ফ্লাইওভারের উপর থেকে  ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই। তীব্র লোডশেডিং, অন্যদিকে জ্বালানি তেল নিয়ে সংকট। দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত জন নিহত। বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: সরকার প্রধান। বিশ্ব ক্রিকেটের ঘরোয়া লিগগুলোতেও এখন আলোচিত এক নাম: মোস্তাফিজ। সবকিছু ঠিকই আছে, তবে কাছে গেলে বোঝা যায় বাজারে ঠিকঠাক বোতলজাত সয়াবিন তেল মিলছে না। ৯০ দিনের মধ্যেই শরীরের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে পরিবর্তন দেখা যায়। নোরা ফাতেহির নতুন গান ‘সরকে চুনর তেরি’ নিয়ে বিতর্ক থামছেই না।

বোয়ালখালীতে পাখি মারার অভিযোগে এক জনকে ৭ দিনের কারাদন্ড।

কাজী জাহাঙ্গীর : চট্রগ্রাম।

বোয়ালখালীতে নির্বিচারে পাখি মারার অপরাধে মো. বাচা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  দণ্ডপ্রাপ্ত বাচা মিয়া একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

গতকাল বুধবার বিকেলে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বর ভট্টের বাজার এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

মেহেদী হাসান ফারুক বলেন, ঈশ্বর ভট্টের বাজার এলাকায় একটি তালগাছে বাবুই পাখির ছিল। ক্ষেতের ফসল নস্ট করার অজুহাতে তালগাছ থেকে ২৭ টি বাসা ভেঙে অন্তত ৩০ টির মতো পাখির বাচ্চা মেরে ফেলে এবং বেশ কিছু ডিম নস্ট করে ফেলে।

খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল হতে নস্টকৃত পাখির বাসা, মৃত বাচ্চা ও ডিম সহ বাচা মিয়াকে আটক করে। পরে পাখি শিকারের দায়ে মো. বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে সহযোগিতা করেন বন্য প্রাণী সংরক্ষণ কর্মী ছিদ্দিকুর রহমান রাব্বি, ওয়াইল্ড স্নেকস রেসকিউটিম বাংলাদেশের প্রতিনিধি আমীর হোসেন শাওন ও সদস্য অয়ন মল্লিক ।

এসময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ফারুক।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন