নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

ব্রণ সারাতে যা ব্যবহার করেন তামান্না ভাটিয়া্।

বিনোদন ডেস্ক
বুধবার  ৬ আগস্ট, ২০২৫
তামান্না ভাটিয়ার ব্রণ দূর করার অদ্ভুত উপায় নিয়ে চলছে জোর বিতর্ক। নিজের মুখের থুথু বা লালা দিয়ে মুখের ব্রণ সারানোর যে পরামর্শ তিনি দিলেন, তা নিয়ে চোখ কপালে তুলেছেন বিশেষজ্ঞরা।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল, “ব্রণ দূর করতে আপনার নিজস্ব কোনও হ্যাক আছে কি না?” প্রশ্নের উত্তরে তিনি হাসতে হাসতে বলেন, “লালা। হ্যাঁ, ব্রণে লালা লাগালে তা কাজ করে।” আশপাশে থাকা সবাই মুখ গোমড়া করলেও তামান্না আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “এটা সত্যিই কাজ করে!”
এবং এটা প্রথমবার নয়, এর আগেও ২০২১ সালে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘সকালের প্রথম লালা ব্রণ শুকিয়ে দিতে সাহায্য করে। যদিও এটা অদ্ভুত শোনায়, তবুও আমার অভিজ্ঞতা বলছে এটা কার্যকর।” তবে সেই সময় তিনি এটাও বলেন, ব্রণ যদি স্থায়ী সমস্যা হয়, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গার্গী তনুজা স্পষ্ট ভাষায় বলেন, “ব্রণে লালা লাগানো বিপজ্জনক একটি ভুল।তিনি আরও জানান, “এটা একেবারে মিথ যে মুখের লালা ব্রণ কমাতে বা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। বরং এতে অনেক রকম পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থাকে।

আরও পড়ুন