নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত।

আমারদেশ২৪ ডেস্ক।

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের মৃত আনিসুল হকের ছেলে মাহমুদুল হক শাহীন (৪৬) এবং তাঁর ৫ বছর বয়সী ছেলে রাজিন মিয়া।

আজ শুক্রবার দুপুরে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর মোড়সংলগ্ন লাহেড়ী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, নিহত শাহীন মিয়া মোটরসাইকেলে করে উপজেলার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে কেন্দুয়ার দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা-পুত্রসহ দুজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে ওয়াসিদ নামের ২জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন