নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে।

আন্তর্জাতিক ডেস্ক।

ভারী ট্রাক আমদানি করেছে ইরান এ জন্য দেশটি পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। এই নেটওয়ার্কের মাধ্যমে ২০২৫ সালের জানুয়ারি থেকে অন্তত ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি করা হয়েছে বলে এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের সময় হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেও নিজেদের অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণ করতে সক্ষম হয়েছে ইরান। দেশটির সামরিক সরবরাহব্যবস্থা কীভাবে কাজ করছে, তার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে এই অনুসন্ধানে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। পাশাপাশি দেশটির প্রভাবশালী অভিজাতদের নিয়ন্ত্রণাধীন ‘বুনিয়াদ’ নামে পরিচিত ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গেও রয়েছে তাদের গোপন যোগাযোগ। ২০১৬ সাল থেকে পণ্য খালাসের বিল ও নৌপরিবহনসংক্রান্ত বিভিন্ন নথিতে এ নেটওয়ার্কের আর্থিক লেনদেনের চিহ্ন পাওয়া গেছে। সংস্থাগুলোকে নির্দিষ্ট নম্বর দিয়ে চিহ্নিত করা হয়। ফলে পশ্চিমা সরকারগুলো তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো প্রমাণ পাওয়া যায়নি।

যেভাবে কাজ করে গোপন নেটওয়ার্ক

ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ ও নিষেধাজ্ঞা এড়ানোর ব্যবস্থায় এই গোপন নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুসন্ধানে রয়টার্সের পাশাপাশি মার্কিন-ইসরায়েলি ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘২৪০ অ্যানালিটিকস’ও প্রথমবারের মতো এ ধরনের নেটওয়ার্কের অস্তিত্ব শনাক্ত করেছে।

নেটওয়ার্কের আওতাভুক্ত সংস্থাগুলোর নামের শুরুতে ইংরেজি ‘এমওডি’ অথবা ফারসি ‘ভিওডিজেএ’ অক্ষর ব্যবহার করা হয়। এরপর পাঁচ বা ছয় অঙ্কের একটি সংখ্যা দীর্ঘ শব্দে লেখা থাকে।

এসব প্রতিষ্ঠানের ঠিকানা হিসেবে তেহরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঠিকানা দেখানো হয়েছে। প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি। ওই দিন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতা গ্রহণ করেছিলেন।

তবে করপোরেট নথি পর্যালোচনায় দেখা গেছে, এসব সংস্থার বেশির ভাগই প্রকৃতপক্ষে ২০১৩ সালে প্রতিষ্ঠিত। সে সময় পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রপ্তানি ও মুদ্রাবাজার সংকটের মুখে পড়েছিল।

amardesh24.com

 

আরও পড়ুন