নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

আমারদেশ২৪ ডেস্ক।

(এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশ বর্তমানে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, গত ১০ বছর ধরে রাজনীতিতে ব্যবহার করা ৩১ দফার কথাও তারা ভুলে গেছে। ঢাকা শহরে নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে এসব মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবে এনসিপি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘দেশ একটা ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আসলে কী নিয়ে কথা বলব? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? এখানে যদি সমস্যা নিয়ে কথা বলা শুরু করা হয়, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে, রাত পেরিয়ে সকাল হয়ে যাবে, কথা শেষ হবে না।’

তিনি বলেন, ‘আজকে আপনারা সবাই ঢাকা শহরে থাকেন। আপনারা জানেন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, ভুতুড়ে বিল, বিদ্যুৎ থাকে না, গ্যাস থাকে না। এলপিজির দাম ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করে ২ হাজার ৫০০ টাকা, ৩ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। মানুষ আগে ঢাকা শহরে আসত, এখন ঢাকা শহর থেকে আবার গ্রামে ফিরে যাওয়া শুরু করেছে।’

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, ‘এই সরকার আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি, ইশতেহার দেখিয়েছিল। নির্বাচনের পর তারা জুলাই সনদ তো দূরের কথা, যে ৩১ দফা নিয়ে গত ১০ বছর ধরে রাজনীতি করে আসছে, ওই ৩১ দফাও তারা ভুলে গেছে। জনগণের সঙ্গে তো প্রতারণা করেছেই, নিজ দলীয় নেতাকর্মী, যাদের ৩১ দফা, গণতন্ত্রের কথা বলে, সংস্কারের কথা বলে আন্দোলন-সংগ্রামে নিয়ে এসেছিল, ভোট নিয়ে এসেছিল, তাদের সঙ্গেও বেইমানি করেছে।’

তিনি আরও বলেন, ‘যেই নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করল, নির্বাচনে কাজ করল, তাদের এখন দূরে ঠেলে দিয়ে হত্যা করে নেপোকিডদের রাজত্ব শুরু হয়েছে। যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে, যারা ফ্যাসিবাদের সময় সুযোগ-সুবিধা নিয়েছে, ফ্যাসিবাদের সময় বাপের পরিচয় দেয় নাই। কিন্তু তাদের সরকার আসার সঙ্গে সঙ্গে সব টেন্ডার, সব কাজে, সব জায়গায় তারা বাপের পরিচয় দিয়ে বসে গেছে।

amardesh24.com

 

আরও পড়ুন