নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
স্বৈরাচারের দোসর,প্রতারক জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক মামলা। দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। জমির বিরোধে দোকানে হামলা নগট টাকাসহ লুট। রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার। গাজীপুরের বিভিন্ন এলাকায় আরও ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ। যাত্রীবাহী প্রমোদতরীতে বড় আকারের ট্যাংকারের ধাক্কা লেগেছে। কষ্টিপাথরের মূর্তি ও মূর্তির খণ্ডাংশ উদ্ধার করেছে বর্ডার গার্ড।

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসানের পোস্ট।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক  সাকিব আল হাসান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
নিজের ফেরিফাইড ফেসবুক প্রোফাইলে আজ শুক্রবার  সকাল  ১০ টায় লাল-কালো ফটো কার্ড শেয়ার করে এ শ্রদ্ধা জানান সাকিব।
ওই পোস্টে আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন করে ৭৫-এর ১৫ই আগস্ট মুজিব ও শেখ পরিবারের নিহত সদস্যদের শহীদ উল্লেখ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব আল হাসান গত এক বছর নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে মন্তব্য করেননি। দেশে না থাকায় অংশগ্রহণ করতে পারছেন না ক্রিকেটেও।
জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২৪ এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। ছাত্রজনতার আন্দোলনে হাসিনা পতনের পর থেকে পলাতক সাকিবের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এরইমধ্যে।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন