নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি।

আন্তর্জাতিক ডেস্ক।

ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে একের পর এক ডাকাতির মাধ্যমে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগ উঠেছে ১৪ জনের বিরুদ্ধে।

২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত অন্তত ৩৬টি ট্রেনে অভিযান চালিয়ে নাইকির হাজার হাজার জুতা, বিভিন্ন যন্ত্রপাতিসহ বিপুল পরিমাণ পণ্য চুরি করে কালোবাজারে বিক্রি করেছে চক্রটি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রেলপথে ডাকাতি ও চুরির অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চক্রটির চুরির পরিমাণ ছিল অবিশ্বাস্য রকমের বেশি। তদন্তকারীদের ধারণা, তাদের ডাকাতির কৌশল যুক্তরাষ্ট্রের পুরোনো পশ্চিমাঞ্চলের দস্যুদের কর্মকাণ্ডের কথা মনে করিয়ে দেয়।

অভিযোগে বলা হয়েছে, ‘লস ত্রেনেস’ নামের চক্রটির কথিত নেতৃত্বে ছিলেন ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল। তাঁর বাবা, দুই চাচা ও অন্য সহযোগীরা চলন্ত মালবাহী ট্রেনে উঠে পড়তেন।

তাঁদের কয়েকজন ট্রেনের ভেতরে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। অন্যরা ট্রেনের বায়ু সরবরাহের পাইপ কেটে দিতেন।

এর ফলে ট্রেনের বায়ুচাপ দ্রুত কমে গিয়ে জরুরি ব্রেক সক্রিয় হতো এবং পুরো ট্রেন থেমে যেত। তবে এ পদ্ধতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ, এতে ট্রেন লাইনচ্যুত হওয়ার আশঙ্কা তৈরি হতো।

ট্রেন থেমে যাওয়ার পর চক্রের অন্য সদস্যরা সেখানে গিয়ে মালামাল লুট করতেন। পরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে চুরি করা পণ্য লুকিয়ে রাখা হতো বলে অভিযোগ করেছেন কৌঁসুলিরা।

আদালতের নথিতে সংযুক্ত ২০২৪ সালের ফেব্রুয়ারির একটি ছবিতে দেখা যায়, নাইকির পণ্যে ভর্তি কয়েকটি বাক্সের সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন অ্যাঞ্জেল। ছবিতে তাঁকে দুই আঙুল তুলে বিজয়চিহ্ন দেখাতেও দেখা গেছে।

অভিযোগ অনুযায়ী, একই বছরের অক্টোবরে ২৭ বছর বয়সী দন্তা হেজম্যান চলন্ত একটি নাইকির পণ্যবাহী ট্রেনের কনটেইনারের তালা করাত দিয়ে কেটে ফেলেন। এ ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

২০২৫ সালে চক্রটির লুটপাটের মাত্রা আরও বেড়ে যায়। তবে এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে। ওই বছরের ১৭ এপ্রিল অজ্ঞাতপরিচয় এক সহযোগী ২৩ বছর বয়সী কার্লোস লুইস ফার্নান্দো মার্তিনেজকে বার্তা পাঠিয়ে জানান, চোরাই পণ্য গ্রহণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তায় ওই ব্যক্তি জানান, পুলিশ তাঁর কাছে জানতে চাইছে, কার কাছ থেকে তিনি পণ্যগুলো পেয়েছেন এবং বাকি জুতাগুলো কার কাছে ছিল। জবাবে মার্তিনেজ তাঁকে এনক্রিপ্টেড বার্তা আদান-প্রদানের অ্যাপ সিগন্যালের মাধ্যমে যোগাযোগ করতে বলেন।

এর ১২ দিন পর চক্রটি মিলওয়াকি টুলের একটি চালান থেকে ১ হাজার ১৭০টি যন্ত্রপাতি এবং ১৭ হাজার যন্ত্রাংশ লুট করে বলে অভিযোগ রয়েছে।

২০২৫ সালের শেষ দিকে চক্রটির কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য কেনা একটি প্রতিষ্ঠানের আশপাশে পুলিশের তৎপরতা দেখা যায়। এ সময় আরেক সহযোগী মার্তিনেজকে সতর্ক করে বার্তা পাঠান। সেখানে লেখা হয়, ‘শুভকামনা রইলো। মামলার তদন্ত হলে তোমাদের রক্ষা নেই।’

২০২৬ সালের ১৬ জানুয়ারি পুলিশের হাতে আরেক সহযোগীর গ্রেপ্তারের ঘটনা নিয়ে অ্যাঞ্জেল ও ২৫ বছর বয়সী ফ্রেডি মারকিনার মধ্যে বার্তা বিনিময় হয়।

amardesh24.com

 

আরও পড়ুন