নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

দেশ ও মানুষের জন্য

সর্বশেষ
নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা ৩ দিন ধরে সংঘর্ষ। বহিষ্কৃত নেতাকর্মীদের আবারও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বাসে আগুন। জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্যে সাক্ষাৎ। ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ডাকাতি। বাংলাদেশ- ভারতের সঙ্গে নদী নিয়ে যৌথ বৈঠক। সোনার বাজর দিন দিন পতন হচ্ছে। ঢাকা মহানগরসহ দেশের ৭ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)

জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে আজ।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য গ্রহণ করা হবে। আজ রোববার  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একজন সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ করা হবে। নিরাপত্তাজনিত কারণে জিয়াউল আহসান সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেবেন।

আসামিপক্ষের আইনজীবীরা সাফাই সাক্ষী হাজির করার কথা জানালেও তাঁর নাম প্রকাশ করেননি। আইন অনুযায়ী সাক্ষীর নাম জানানোর বাধ্যবাধকতা থাকলেও সময়ক্ষেপণের উদ্দেশ্যে তা গোপন রাখা হয়েছে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার পর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ নভেম্বর তাঁর জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ পর্ব সম্পন্ন হয়।

এর আগে গত ৮ অক্টোবর তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জবানবন্দি দেন। সেখানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে ধরেন তিনি। তাঁর দাবি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর সেগুলোকে বৈধতা দিতে লোকদেখানো প্রশাসনিক তদন্ত করা হতো।

তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালকে জানান, প্রকৃত অপরাধীদের আড়াল করতে নিয়ন্ত্রিত প্রশাসনিক তদন্তের আশ্রয় নেওয়া হতো। এ ধরনের তদন্তের প্রতিবেদন তৈরির জন্য মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে কর্মকর্তাদের দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর ময়নাতদন্ত প্রতিবেদন এবং পুলিশ প্রতিবেদন প্রস্তুত করানো হতো।

এ মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

তৃতীয় অভিযোগে একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলাসহ সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে ৩টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই দিন প্রসিকিউশন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল-১।

amardesh24.com

 

আরও পড়ুন