(জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক শুরু হয়েছে, রাজধানীর একটি হোটেলে আজ রোববার ২ দিনব্যাপী এ বৈঠকের প্রথম দিনের কার্যক্রম চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অনুষ্ঠিত হওয়ায় এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তবে চুক্তি নবায়ন কিংবা এর মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারের মধ্যে পড়ে না।
বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
amardesh24.com





