নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

বলিউডের বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি।

আমার দেশ ২৪ ডেস্ক।

বলিউডে দীর্ঘদিন ধরে নারী-পুরুষ পারিশ্রমিক বৈষম্য নিয়ে বিতর্ক চলছেই। এবার সরাসরি মুখ খুললেন অভিনেত্রী কৃতি স্যানন, প্রশ্ন তুলে যে, একই কাজের জন্য নারী ও পুরুষের পারিশ্রমিক কেন সমান হয় না।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলেছেন, একই পরিমাণ কাজের জন্য কেন নারী ও পুরুষের পারিশ্রমিক সমান হয় না। কৃতি বলেন, ‘সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে বলছি, আমি বুঝি না বেতনের এত তারতম্য কেন? কিছু কিছু কাজের ক্ষেত্রে, পুরুষ বা মহিলা- এটা কোনো ব্যাপারই নয়। পারিশ্রমিক সমান হওয়া উচিত।’

তিনি আরও বলেন, ‘যেখানে নারীকেন্দ্রিক ছবিও তৈরি হয়, সেখানে বাজেট কম ধরা হয়। পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় ব্যবসা কম হওয়ার কারণ ধরে নিয়ে অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি-এটা একটা বৃত্তের মতো।’কৃতি স্যাননের এই মন্তব্য আবারও বলিউডে নারী-পুরুষ পারিশ্রমিক সমতার আলোচনায় নতুন করে ইন্ধন যোগ করল।

আরও পড়ুন