নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক।

শনিবার ৬ সেপ্টেম্বর  ২০২৫

ফরিদপুরের কোতোয়ালি থানার ভাঙা রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যা। এক্সরে করে দেখা যায় তার পেটের ভেতর থেকে ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১০ হাজার টাকা।গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা রাস্তার মোড়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে মো. এনায়েত উল্লাহ নামের এক যাত্রীকে আটক করা হয়। তিনি কক্সবাজারের উখিয়ার বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, এনায়েত উল্লাহকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট খেয়ে পেটে বহন করছিলেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এক্সরে করার পর তার পেটের ভেতর প্যাকেটের অস্তিত্ব ধরা পড়ে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসকের সহায়তায় বিশেষ পদ্ধতিতে আসামির শরীর থেকে ৪৪টি কালো চকোলেট সদৃশ ছোট প্যাকেট বের করা হয়। এসব প্যাকেট খুলে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক এনায়েত উল্লাহ একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদউজ্জামান বলেন, আটক হওয়া ব্যাক্তির বিরুদ্ধে র‍্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন