নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

স্পোর্টস ডেস্ক।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়ে হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সিরিজে দুর্দান্ত বোলিং করে তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং নিয়ম লঙ্ঘনের ঘটনায় খবরের শিরোনাম হয়েছেন এই অজি তারকা।

নির্ধারিত প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের নিয়ম না মানায় শুটকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২২ অক্টোবর আজ  রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে সিএ। এরপর নারী বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচেও মাঠে নামতে পারবেন না তিনি।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহারের ক্ষেত্রে স্পোর্টস সায়েন্স ও মেডিসিন নির্দেশিকায় উল্লিখিত শর্তাবলি মেনে চলতে শুট ব্যর্থ হয়েছেন।

amardesh24 com

 

আরও পড়ুন