নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কঙ্গোতে পৃথক নৌকাডুবিতে ১৯৩ জনের মৃত্যু।

আন্তর্জাতিক ডেস্ক: 

গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) উত্তর -পশ্চিমাঞ্চলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৯৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (১২ সেপ্টেম্বর)

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরত্বের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে।কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় ৫০০ জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে।

পরে সেটি উল্টে গেলে ১০৭ জন মারা যান।প্রতিবেদনে বলা হয়, লুকোলেলা অঞ্চলের মাল্যাঞ্জ গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। কঙ্গোর সামজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই দুর্ঘটনায় ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।

এর আগের দিন বুধবার বাসাসকুসু অঞ্চলে পৃথক এক দুর্ঘটনায় মোটর চালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত ৮৬ জন মারা যান। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

কঙ্গোর রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই এবং রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে বুধবারের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, গ্রামবাসী কয়েকটি মরদেহের চারপাশে জড়ো হয়ে আহাজারি করছেন।

 

আমারদেশ২৪  ডেস্ক।

 

আরও পড়ুন