নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে নেমে এলো বিরল চাঁদ।

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের ওপর দিয়ে বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে অবস্থান নেয়। বিজ্ঞানীদের ভাষায়, এটি ছিল এক অসাধারণ মহাজাগতিক ঘটনা।
সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা সৌদি প্রেস এজেন্সিকে বলেন, “এই দৃশ্য প্রমাণ করে যে চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের গণনা কতটা নিখুঁত। এর ফলে সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরও সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন।”
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষিমণ্ডল বা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে অতিক্রম করবে এবং একে একে কিছু নক্ষত্রকে অল্প সময়ের জন্য ঢেকে দেবে। সৌদি আরবসহ আরব বিশ্বের বহু স্থান থেকে এই চমৎকার দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব হবে।
পবিত্র কাবা শরীফে উপস্থিত হাজার হাজার মুসল্লির জন্য এ দৃশ্য ছিল এক অনন্য ও স্মরণীয় অভিজ্ঞতা। অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যপূর্ণ মনে হলেও, জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এটি ছিল এক প্রকার ব্যবহারিক পরীক্ষা। তারা গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণ মিলিয়ে দেখে বিভিন্ন কোণ ও উচ্চতা বিশ্লেষণের মাধ্যমে নিজেদের গণনার যথার্থতা যাচাই করতে পেরেছেন।
ঐতিহাসিকভাবে, সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় ও কিবলা নির্ধারণ মুসলিম জ্যোতির্বিদ্যার গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখনো এই ধরনের মহাজাগতিক ঘটনা যেমন আধ্যাত্মিক আবেগ জাগায়, তেমনি বৈজ্ঞানিক আগ্রহও তৈরি করে।

আরও পড়ুন