নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কুমিল্লায় বজ্রপাতে ২ বোনসহ ৩ জনের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার হোমনায় বজ্রপাতে আপন ২ বোনসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন জাকিয়া ও মমতাজ। তারা আপন ২ বোন এবং তাদের বাড়ি বাড়ি নালা দক্ষিণ গ্রামে। অপর ব্যক্তির নাম রাশেদ মিয়া। তার বাড়ি বাড়ি খোদেদাউদপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, হোমনা উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাওয়ার সময় যাত্রীরা ঘাটে অপেক্ষারত অবস্থায় বজ্রপাতের কবলে। এতে ঘটনাস্থলে দুই নারী মারা যায়। অপর এক পুরুষকে গুরুতর আহত অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোমনা থানার উপপরিদর্শক জীবন বিশ্বাস বলেন, ‘বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন