নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ২ ফার্মেসিকে জরিমানা।

নাদিম মোল্লা: চুড়াডাঙ্গা।

বুধবার ৮৷ অক্টোবর ২০২৫

:জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার আজ সকাল ১১:৩০ থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়।

অভিযানে স্থানীয় ঔষধ, নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকির সময় মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ঔষধ বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারার অধীনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ অভিযানে মো: আলফাজ উদ্দীনের মালিকানাধীন মেসার্স সেবা ফার্মেসীকে ২৫০০ টাকা এবং মো: আশরাফুল ইসলামের মালিকানাধীন মেসার্স আমেনা মেডিকেল হলকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৭৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।উক্ত ফার্মেসিগুলোকে ভবিষ্যতের জন্য সংশ্লিষ্ট ত্রুটিসমূহ সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো, মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন