নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কাল থেকে অনলাইনে মিলবে জামিননামা: আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক।

মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫

সংস্কার শুধু জামিননামায় আনলে হবে না, জেলখানার (জেলগেট বিতর) এবং (জেলগেট বাহির) ও সংস্কার আনতে হবে। অন্যথায় ন্যায় বিচার প্রতিষ্টায় দুর্নিতিই প্রধান অন্তরায় হিসেবে চিহ্নিত থেকে যাবে। আসামী জামিন প্রাপ্ত হওয়ার পরে আসামীর জামিননামা জেলখানায় যাওয়ার পর আসামীকে মুক্তি না দিয়ে সংশ্লিষ্ট কিছু প্রশাসনের তৎপরতা শুরু হয় নতুন কিংবা পুরাতন অন্য মামলায় গ্রেফতার দেখানোর যৌথ ফরোয়ার্ডিং বাণিজ্যের। জেল পুলিশ /কারারক্ষী থেকে শুরু করে গোয়েন্দা সংস্হা ডিএসবির ও সিটিএসবির। তবে সিটিএসবি তুলনামূলক ভাবে একটু কম। থেমে নেয় থানা পুলিশও। এই তিন / চার স্হরে মোটা অংঙ্কের টাকা না দিলে একজন রাজনৈতিক কর্মী কিংবা অরাজনৈতিক নিরপরাধ ব্যাক্তি আসামীকে জেলখানায় থাকা অবস্থায় ৪-টা, ৫-টা কিংবা ১০-টা নতুন কিংবা পুরাতন মামলায় অন্তর্ভুক্ত করে দিয়ে অন্য মামলার ফরোয়ার্ডিং দিচ্ছে হয়রানি করছে। হাতিয়ে নিচ্ছে মোটা অংঙ্কের টাকা। কিংবা আরো বেশি রাজনৈতিক মামলায় ফরোয়ার্ডিং দিয়ে গ্রেফতার দেখানোর ভয় দেখিয়ে আসামীর স্টেটাস বুঝে আসামীর আত্মীয় স্বজনের নিকট থেকে কন্টাক্টে ডাকদেয় ৩০,০০০/ হাজার, ৪০,০০০/ হাজার, ৫০,০০০/ হাজার টাকা কিংবা তৎউর্ধ আরো বেশি, ১-লক্ষ, ২-লক্ষ…টাকা। টাকা না দিলে জামিন প্রাপ্ত আসামীকে পূনঃরায় নতুন কিংবা পুরাতন রাজনৈতিক মামলায় ফরোয়ার্ডিং দিয়ে গ্রেফতার দেখিয়ে জেলখানায় আটকিয়ে রাখে। প্রশাসনের এই দুর্নীতি চলতেছে ৫ আগস্ট এর অনেক পূর্ব থেকে এবং ৫ আগস্ট এর পরেও যাহা চলমান বিদ্যমান রয়েছে। বিচার প্রার্থী সর্বশান্ত হচ্ছে। এমতাবস্থায় বিচার প্রার্থীর প্রতি ন্যায় বিচারের নামে অবিচার না করে ন্যায় বিচার প্রতিষ্টায় আইনমন্ত্রানায় এর দায়িত্ব প্রাপ্ত জনাব ড. আসিফ নজরুল ও অন্তবর্তী সরকার এবং প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যে- সমূলে দূর্নীতির মূলোৎপাটন করতে – জামিননামা সংস্কার এর মূল অংশ হিসেবে জেলখানার (জেলগেট বিতর) এবং (জেলগেট বাহির) উভয় স্হানে জামিন প্রাপ্ত আসামীদেরকে প্রশাসন কতৃক নতুন কিংবা পুরাতন মামলার অন্তর্ভুক্ত করার ফরোয়াডিং বাণিজ্য বন্ধ করার জোর দাবী জানাচ্ছি।

এডভোকেট এম. আনোয়ার হোসেন
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর,
জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন