নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

পুরান ঢাকায় ভবনের অংশ ধসে ৩ জন নিহত আহত ৯ জনেরও বেশি।

পুরান ঢাকায় অনুভূত তীব্র ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় ভবনের অংশ ধসে ৩ জন নিহত আহত হয়েছেন ৯ জনেরও বেশিপথচারী ও স্থানীয় ক্রেতা।আজ শুক্রবার সকাল ১০টার দিকে ভূমিকম্পের সময় কসাইটুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতরাও সেখানে চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান জানান,আরমানিটোলা  একটি ৮ তলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট–পলেস্তরা খসে পড়ে। ভবনের নিচে গরুর মাংস বিক্রির দোকান ছিল। উপর থেকে ইট-পলেস্তরা পড়ে দোকানের ক্রেতা ও পথচারীরা গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় আহত ১০ জনের অধিক মানুষ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে কর্মকর্তারা জানান।ঢকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ভূমিকম্পের সময় একটি ভবনের অংশ ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, কলাবাগান ও সূত্রাপুর এলাকায় দুটি ভবন আংশিক হেলে পড়ার তথ্য পাওয়া গেছে। সেখানে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। বিস্তারিত এখনো জানা যায়নি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭।

 

আরও পড়ুন