নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার। বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বলিউড অভিনেতা সালমান খানকে আদালতের নোটিশ। পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির কেন্দ্র সরকার। নগরকান্দায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। নয়াদিল্লিতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারের বেশি পুলিশ। স্কুলছাএী তানজিম হত্যা মামলায় সিএনজি চালক গ্রেপ্তার। সামাজিক বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান: প্রধানমন্ত্রী। ডিজেলের চড়া দামের মধ্যে জ্বালানিটির মূল্য কমাতে বড় ঘোষণা। নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডাইনামিক স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

ডাইনামিক স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

জিসান: চট্রগ্রাম।

ডাইনামিক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলার আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন RDM GROUF-এর ডিরেক্টর এবং খায়ের ভান্ডার দরবার শরীফ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা কামাল মানিক।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আবু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাইনামিক স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হাজী মোহাম্মদ নাদের (নাছের মাস্টার)।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই বলেও তাঁরা মন্তব্য করেন।

এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, ডাইনামিক স্পোর্টিং ক্লাব দীর্ঘদিন ধরে এলাকার ক্রীড়া উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা কুশল বিনিময় করেন এবং টুর্নামেন্টের সাফল্য কামনা করেন।

আমারদেশ২৪ নিউজ। 

আরও পড়ুন