আন্তর্জাতিক ডেস্ক।
ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১২টি এফ-২২ র্যাপ্টর স্টিলথ যুদ্ধবিমা। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের অনেকে এই পদক্ষেপকে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে দেখছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এফ-২২ যুদ্ধবিমান স্থল হামলার পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনায়ও অত্যন্ত দক্ষ।
আমারদেশ২৪ নিউজ।







