নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মোংলায় প্রটোকল ভেঙ্গে সাধারন মানুষের সাথে মিশে গেলেন: প্রধান মন্ত্রী। চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার।

বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় নিউটল ফিডব্যাক মৃত্যু।

নিউজ ডেস্ক।

খুলনার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের আরশাদ চৌকিদারের ছেলে “এনামুল” এর আগে সোমবার দুপুরে কয়রায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় নিউটল ফিডব্যাক হয়ে দুর্ঘটনার শিকার হয়ে মার গেছে।

সে পাইকগাছা পল্লী বিদ্যুৎ সমিতির একজন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। এদিকে এনামুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাইকগাছা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন সমবার সকাল ১০ টার দিকে এনামুল কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের জৈনক ব্যক্তির বসতবাড়িতে বৈদ্যুতিক মিটার সংযোগের কাজ করছিল।

এ সময় হঠাৎ নিউটল ফিডব্যাকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কয়রা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা হাসপাতালে ছুটে আসেন।

পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে এনামুলের লাশ মঙ্গলবার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন