নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

প্রবল কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।

নিউজ ডেস্ক।

নওগাঁর বদলগাছী উপজেলায় প্রবল কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষত হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং সড়কে গাছ পড়ে যানচলাচল ব্যাহত হয়েছে।

গতকাল রোববার (১৫ মার্চ) রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

জানা গেছে, ঝড়ে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত আনসার ক্যাম্পের ওপর একটি বড় আমগাছ উপড়ে পড়ে। এতে ক্যাম্পের টিনের চাল ও লোহার অ্যাঙ্গেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জিধিরপুর স্টেডিয়ামের পাশের একটি বসতবাড়ির ওপরও আমগাছ উপড়ে পড়ে। ঝড়ে উপজেলার বিভিন্ন আবাসিক ভবনের জানালার কাঁচ ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে।

ক্যাম্পে থাকা আনসার সদস্যরা জানান, রাতে খাবার খেয়ে আমরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ গাছটি ঘরের ওপর আছড়ে পড়ে। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রাণে বেঁচে গেছি, নয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

উপজেলা কৃষি অফিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাবাগান। উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৯৩ হেক্টর জমির কলাগাছ ভেঙে পড়েছে। এছাড়া আমবাগানের আমের গুটি ঝরে পড়া ও ডালপালা ভেঙে যাওয়ায় বাগান মালিকরাও ক্ষতির মুখে পড়েছেন।

সরেজমিনে মথরাপুর, আধাইপুর ও মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিঘার পর বিঘা কলাগাছ মাঝখান থেকে ভেঙে মাটিতে পড়ে আছে। আধাইপুর ইউনিয়নের চকআলম গ্রামের সড়কে গাছ পড়ে থাকায় সকালে স্থানীয়রা নিজ উদ্যোগে সেগুলো সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। এছাড়া পল্লী বিদ্যুতের তারের ওপর গাছ পড়ে থাকায় বিদ্যুৎ সংযোগ মেরামতের কাজ চলছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান বলেন, আমরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যেসব কলাগাছ কেবল হেলে পড়েছে, সেগুলো খুঁটি দিয়ে সোজা করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া বিক্রয়যোগ্য কলাগুলো দ্রুত বাজারে বিক্রির পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে, যা দ্রুতই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন