নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

বিশ্বনাথের ফেরা, চমক গোলরক্ষক ইসহাক।

স্পোর্টস ডেস্ক।

নিচে মিতুল মারমার নড়বড়ে পারফরম্যান্সে আলোচনায় আসে আনিসুর রহমান জিকোর নাম। গুঞ্জন ওঠে অনেক দিন পর বাংলাদেশ জাতীয় দলে ফিরছেন বসুন্ধরা কিংসের এ গোলরক্ষক। কিন্তু ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য গতকাল ২৮ সদস্যের যে প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, তাতে ঠাঁই মেলেনি জিকোর। বরং দলে বড় চমক হয়ে এসেছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইসহাক আকন্দ।

ইনজুরি থেকে সেরে ওঠা বিশ্বনাথ ঘোষ প্রায় দেড় বছর পর ফিরেছেন জাতীয় দলে। দলে ডাক পাওয়ায় ফুটবলাররা আজ আনুষ্ঠানিকভাবে ক্যাম্পে উঠবেন। বাদ পড়েছেন আরেক ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে লাল-সবুজের দলটি। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ দল। ১৯ মার্চ পর্যন্ত ঢাকায় ক্যাম্প করার পর ২০ মার্চ ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ছাড়বে ফুটবল দল। ২২ মার্চ ভিয়েতনামে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী।

সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ম্যাচই ছিল বাংলাদেশের জার্সিতে বিশ্বনাথের শেষ ম্যাচ। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াইয়ের পর জাতীয় দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের এ ডিফেন্ডার। বিশ্বনাথের মতো চোট কাটিয়ে দলে ফিরেছেন মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজা আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহামিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন।

এবারের প্রাথমিক দলে বড় চমকটি ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক। চলতি বাংলাদেশ ফুটবল লিগে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকা ব্রাদার্সের পোস্টে ইসহাক নিয়মিত। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক লিগে ৯ ম্যাচ খেলেছেন। কিউবা মিচেলের বাদ পড়া নিয়েও সমালোচনা হচ্ছে। গত বছর নভেম্বরে নেপালের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের। বেতন না পাওয়ায় বসুন্ধরা কিংস ছেড়ে তিনি।

প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, ইসহাক আকন্দ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক, ইসা ফয়সাল, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন