নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চালুর বিষয়টি বিবেচনা করছে। সৌদিতে সোফা কারখানায় ১৬ জনের মৃত্যু- দেশে আনা হয়েছে ৭ মরদেহ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে: পুলিশ। ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে: বিজিবি। প্যাকেটজাত হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও চা বিক্রির পরিকল্পনা নিয়েছে: টিসিবি। মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে ২ জন নিহত। পাঁচ হাজারের বেশি সংস্থার সমন্বয়ে একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। পরাজিত জামায়াত প্রার্থীর বাড়ীতে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন। শাহবাগে ৪ দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে: আসিফ মাহমুদ।

শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা ৬ টি বাস আটক।

কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।

গতকাল শনিবার রাতে জাবির প্রধান ফটকের কাছে চলন্ত বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগে শিক্ষার্থীরা ছয়টি বাস আট করে এবং পুলিশকে চাবি হস্তান্তর করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘ঠিকানা পরিবহন’-এর ছয়টি বাস আটক করে। শনিবার রাত প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে ঢাকা–আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আল মামুন সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশমাইল এলাকা থেকে একটি বাসে ওঠেন। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, এতে তার হাঁটু ও হাতে আঘাত লাগে।

ঘটনার নিন্দা জানিয়ে আল মামুন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, এ ধরনের আচরণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি।

পরিবহন সংশ্লিষ্ট এক কর্মী বলেন, একটি বাস থেকে শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগের বিষয়টি তারা শুনেছেন। ঘটনার পর শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করে। সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাসগুলো আটক করে এবং চাবি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরও বলেন, পরিবহন কর্তৃপক্ষকে আগেও সতর্ক করা হলেও চালক ও হেলপারদের আচরণে পরিবর্তন আসেনি। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন