নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি।

গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি

ফরাশি অধিনায়ক এমবাপ্পে এবারের আসরে ১০ গোল করে এই কৃতিত্ব অর্জণ করেছেন। আর্জেন্টাইন মহাতারকা মেসি করেছেন আট গোল।ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড উভয়ই ৭টি করে গোল করেছেন।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ২৭ বছর বয়সী এমবাপ্পে চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জয় করেছিলেন। ঐ আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ফ্রান্স।

২০১৮ বিশ্বকাপে অভিষিক্ত ফ্রেঞ্চম্যান এমবাপ্পে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০’এ উন্নীত করেছেন। হাই স্কোরিং ম্যাচটিতে ইংল্যান্ড ৬-৪ গোলে জয়ী হয়।

সব মিলিয়ে ক্যারিয়ারে এমবাপ্পের তিন বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২, যা এই তালিকায় সর্বোচ্চ। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।

amardesh24.com

 

আরও পড়ুন