নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মেসি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।

মেসির এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে ক্রীড়ামোদিদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মেসি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয় আর্জেন্টিনার স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওতে দলের অধিনায়ক লিওনেল মেসিকে সতীর্থদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘চলো ছেলেরা, শান্ত থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন শান্ত থাকি।’ এ পর্যন্ত এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের স্বাভাবিক অনুপ্রেরণামূলক বক্তব্যের মতোই।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় মেসির পরবর্তী কথাগুলো। তিনি বলেন, ‘সবকিছু ভুলে যাও। শুধু খেলো। শুধু খেলার দিকেই মনোযোগ দাও, ছেলেরা।’ এ মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন, মেসি ঠিক কী ভুলে যাওয়ার কথা বলছিলেন?
যদিও ৩৯ বছর বয়সী এই ফুটবলার ঠিক কোন বিষয়ের কথা ইঙ্গিত করেছিলেন, তা স্পষ্ট নয়। তবে ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। স্পেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, আর্জেন্টিনা নাকি রেফারিংয়ে বিশেষ সুবিধা পাচ্ছে।
এমনকি স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তেও ম্যাচের আগে এ বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। এমন কিছু সিদ্ধান্ত হয়েছে, যেগুলোর জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
amardesh24.com

আরও পড়ুন