নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
চট্রগ্রাম মনছুরাবাদ এলাকা বিশাল ইয়াবা চালানসহ ট্রাক ড্রাইভার আটক। নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া বাইকসহ ৪ জন গ্রেপ্তার। দেবী দুর্গাকে বিদায় জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভক্তদের ঢল। দশমীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে লাখো মানুষের সমাগম কক্সবাজার সৈকতে। গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরেছে টাইগার যুবারা। রাজধানীতে ডিএমপি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৩৪। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দেখা মিলল দুই পরাশক্তির রোমাঞ্চকর। তেঁজগাও এলাকার একটি বাসা থেকে ১ নারীর মরদেহ উদ্ধার। আগামী ১০ বছরেও দেশে ফেরার সম্ভবনা নেই শেখ হাসিনা : স্পিকার। হোয়াইটওয়াশের শিকার হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ও সাংবিধানিক সিদ্ধান্ত।

পদত্যাগের গুঞ্জনের মধ্যে এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে মন্তব্য করেছেন মো. সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ও সাংবিধানিক সিদ্ধান্ত

আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত এটি কেবল গুঞ্জনই। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বা কোনো ঘোষণা দেয়নি।

তিনি আরও বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি তাঁকেই জিজ্ঞেস করতে হবে। পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ তাঁর রয়েছে। এ বিষয়ে সরকারের করার কিছু নেই।”

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে পরিচালিত হবে।

সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ঘোষণা দেওয়া হয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন