নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

শেষ ম্যাচে পরাজয়ের পর দলটিকে ঘিরে শুরু হয়েছে নানা সমালোচনা।

স্পোর্টস ডেস্ক।

ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। পুরো আসরে দারুণ পারফরম্যান্স করলেও শেষ ম্যাচে পরাজয়ের পর দলটিকে ঘিরে শুরু হয়েছে নানা সমালোচনাও বিতর্ক।

বিশেষ করে আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পেয়েছে- এমন অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। শিরোপা হারানোর হতাশার মধ্যেই এসব সমালোচনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন আর্জেন্টিনার সমর্থকরা।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আর্জেন্টিনার অভিনেত্রী কনি আনসালদি নিজের দেশের পক্ষে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পরপরই হাজারো লাইক, মন্তব্য ও শেয়ার পেয়ে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

অভিনেত্রীর সেই বার্তাই নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সে সময় মেসি পরিবারের সঙ্গে নিজ শহর রোজারিওতে অবস্থান করছিলেন। আন্তোনেলার এই পদক্ষেপ মুহূর্তেই ফুটবলপ্রেমীদের নজর কাড়ে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে বিতর্ক আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক মাধ্যমে আর্জেন্টিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি দেশটিকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে অভিহিত করেন, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে আন্তোনেলা যে পোস্টটি শেয়ার করেন, সেখানে আর্জেন্টিনার মানুষের ঐক্যের বার্তা তুলে ধরা হয়। পোস্টে লেখা ছিল-

“আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে সমালোচনা বা ঠাট্টা করতে পারে, কিন্তু বাইরের কেউ আমাদের বিরুদ্ধে কুৎসা রটালে আমরা সবাই এক হয়ে নিজেদের রক্ষা করি।”আন্তোনেলার এই প্রতিক্রিয়া প্রকাশের পর তা বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

amardesh24.com

 

আরও পড়ুন