নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু। তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে।

বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু।

বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু বেসরকারিকরণ কার্যক্রমে গতি আনা এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০২৬ সালের মধ্যেই এসব কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ-সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কারখানাগুলো সচল করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নীতিগত পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সরকারি শিল্পকারখানাগুলোতে বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করার বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় সমন্বয় ও উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

বৈঠকে দেশে একটি সার্বিক বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উচ্চপর্যায়ের এ বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন