নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু। তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে।

বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস।

বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংসএবং আরও তিনটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটি জানিয়েছে, এই হামলা ছিল কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় নিহত বেসামরিক নাগরিকদের প্রতিশোধ।

আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, কেশম দ্বীপে মার্কিন হামলায় দুই দম্পতি ও তাদের সন্তান নিহত হওয়ার জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আল-আজরাক বিমানঘাঁটির একটি র‍্যাম্প এবং রক্ষণাবেক্ষণ শেড লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, ওই শেডেই মার্কিন বাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান রাখা ছিল।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করেছে বাহিনীটি।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘এই হামলায় শত্রুপক্ষের বেশ কয়েকজন কর্মকর্তা, কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে। গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারকে হত্যা করা শিশুহত্যাকারী সেনাবাহিনীর জন্য এই অঞ্চলে কোনো স্থান নেই।’

আইআরজিসি আরও জানিয়েছে, অঞ্চল থেকে ‘শেষ মার্কিন দখলদার’ বিতাড়িত না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জর্ডানকে ঘিরেও তাদের সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আল জাজিরার প্রতিবেদনে ইরানের দাবির কথাই তুলে ধরা হয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন