নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অরণ্যে রয়েল বেঙ্গল টাইগার শিকার ছিল অনেকের কাছে সাহসিকতার প্রতীক। কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতি আউন্স ৪ হাজার ৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে এসেছে। অনিয়ম, অতিরিক্ত ফি আদায় ও প্রতারণা বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে: নুর। নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি। রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা। প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে।

কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছেমিরপুরে অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

বোর্ড সভায় ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুনভাবে সাজানোর পরিকল্পনা। ভালো মানের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত না হলে কোনো মৌসুমে বিরতি দেওয়া বা টুর্নামেন্ট স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এ ছাড়া পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণকাজ এগিয়ে নেওয়া, নারী ক্রিকেটে দেশের আট বিভাগে কোচ নিয়োগ এবং ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, আমরা আশা করছি ভারত বাংলাদেশে সিরিজ খেলতে আসবে। নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। বিসিসিআইয়ের সঙ্গে আমরা নিয়মিত ইমেইলে যোগাযোগ রাখছি।তিনি আরও বলেন, আশা করি তারা আসবে এবং খেলবে। এটা সবাই চায়।

amardesh24.com

 

আরও পড়ুন